আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

“ গোয়াইনঘাটে মাদক বিরোধী সেলের অভিযানে ০৫ গাঁজাসহ আটক ০১”

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (অতিরিক্ত ডিআইজি) এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের ইনচার্জ নির্মল চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৭ আগস্ট বিকাল অনুমান ০৪.০৫ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন সোনাটিলা গ্রামের সোনাটিলা-টু-কানাইজুড়ী গামী রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ রাশেদ মিয়া (৩২) নামীয় এক যুবককে আটক পূর্বক তার পিঠে ঝুলানো স্কুলে ব্যাগ তল্লাশী করে ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রাশেদ কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা (উত্তর পাড়া) এলাকার মোঃ কামাল মিয়ার ছেলে। এ ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই (নিঃ)/সজল দাসের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে গোয়াইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান যে, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে আমরা সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। গতকাল মাদক বিরোধী সেল ০৫ কেজি গাঁজাসহ এক মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে।