আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৩

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ২১ পিস নেশার এ্যাম্পল ও ১ভরি ওজনের সোনার গহনা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত ৩০ আগষ্ট মঙ্গলবার পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো,নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের বাবু মিয়ার ছেলেজীবন হোসেন (২৪), নওগাঁ সদর আরজি নওগাঁ আলম হোসেনের ছেলে আরিফ হোসেন (১৫) ওএকই এলাকার সাহাজুল শেখের ছেলে মিলন শেখ (২৬)। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সান্তাহার রেলওয়ে পুরিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহিগামী বাংলাবান্দা ট্রেনরে গ নম্বর বগি থেকে নেমে নিরাপত্তা বাহিনী অফিসের সামনে অবস্থান করা জীবন নামের যুবকে ৯পিস নেশার এ্যাম্পল ও ১ ভরি ১ রতি ওজনের সোনার গহনা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই দিন সন্ধ্যায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহিগামী তিতুমীর ট্রেন থেকে নেমে৩নং প্লাটফরম অবস্থান করা আরিফ হোসেন ও মিলন শেখকে ১২ পিস এ্যাম্পলসহ গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বিয়ষটি নিশ্চিত করে জানান, এসব ঘটনায় পৃথক দুিট মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরনকরা হয়।