আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গত মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ১০টায় কচ্ছপটিকে লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরিতে লেকে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও এলাকার তোয়াব মিয়ার বাড়ির ১০ বছরের শিশু মোয়াজ্জিন টিউবওয়েল এর পাশে কচ্ছপটিকে দেখতে পায়। পরে কচ্ছপটিকে তাদের কাছে রেখে মঙ্গলবার রাতে বনবিভাগের কাছে খবর দেওয়া হয়। বনবিভাগ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মঙ্গলবার রাত নয়টায় কচ্ছপটি উদ্ধার করে কমলগঞ্জের স্টুডেন্ট ডরমিটরি লেকে অবমুক্ত করে। এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্য তাজুল ইসলাম, সুব্রত সরকার ও কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া ও সদস্য মিনয় প্রান্ত পাল উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে খবর আসার সাথে সাথে কচ্ছপটি উদ্ধার করে লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি লেকে অবমুক্ত করা হয়েছে।