আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেশব্যাপী খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল পৌর এলাকায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন করাু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ওএমএস এর চাল বিক্রি কার্যক্রম এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

এসময় উপস্থি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তকদীর হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সিন্দুরখান রোডের ডিলার মো. আব্দুল হাই, ভানুগাছ রোডের (রেলগেট) ডিলার মো. জসীম উদ্দীন ও মৌলভীবাজার রোডের ডিলার মো. জাকির মিয়া প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, উদ্বোধনের প্রথম দিনে আজ শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের সিন্দুরখান রোড, শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড (রেলগেট) এবং শহরের মৌলভীবাজার রোডের ওএমএস কেন্দ্রে চাল বিক্রি শুরু হয়।

সকাল সাড়ে ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট ডিলার এর দোকান থেকে স্বল্প আয়ের মানুষেরা লাইনে দাঁিড়য়ে চাল সংগ্রহ করছেন।

৩০ টাকা কেজি দরে চাল পেয়ে নিম্ন আয়ের মানুষেরা খুশি। তারা সরকারের এ কার্যক্রমের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, এই কার্যক্রম তিন মাসব্যাপি চলবে। প্রতিটি কেন্দ্রে ২শত ওএমএস কার্ডধারী এবং ২শত কার্ডছাড়া নিম্ন আয়ের মানুষেরা এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে আটাও দেওয়া হবে বলে জানা গেছে।