আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


 রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে পৌর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বেলা ১১টায় বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে ফিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির সাধারন সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মো: কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, সাংগঠনিক শফিকুল ইসলাম খাঁন লিখন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, মাহফুজুল হক টিকন, গুড্ডু এহসান, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, মতিউর রহমান টিটু, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, জেলা মহিলা দলের সহ সাধারন সম্পাদিকা এইচ এম মুক্তা, বাবলী, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক সামসুদ্দীন শেখ গল্টু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি মানিক, সম্পাদক লিয়ন, ছাত্রদলের সভাপতি সোহাগ, সম্পাদক সনি, সাংগঠনিক রবিন, কৃষক দল নেতা আলী আকবর মিঠু, সাইফুল ইসলাম খোকন, মৎস্যজীবি দলের সভাপতি লোকমান হাকিম ও সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।