আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শমশেরনগরে প্রীতি ক্লথ স্টোর অ্যান্ড স্ট্যাম্প ভেন্ডারের উদ্বোধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শমশেরনগর বাজারে যাত্রা শুরু করলো প্রীতি ক্লথ স্টোর অ্যান্ড স্ট্যাম্প ভেন্ডার। গত বুধবার বিকাল সাড়ে ৫টায় শমশেরনগর বাজারের বিমানবন্দর সড়কের রহিম ম্যানশনে অবস্থিত প্রীতি ক্লথ স্টোর অ্যান্ড স্ট্যাম্প ভেন্ডার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
প্রীতি ক্লথ স্টোর অ্যান্ড স্ট্যাম্প ভেন্ডার এর সত্বাধিকারী সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মশাহিদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক ললিত মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক জয়নাল আবেদীন, আহমেদুজ্জামান আলম, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, সাদিকুর রহমান সামু, মোনায়েম খান, আকাশ আহমদ, শিক্ষক পুলক দাশ নয়ন, এএসআই স্বপন বর্ধন, ব্যবসায়ী প্রেমানন্দ দেবনাথ, সেলিম আহমদ চৌধুরী, শিপন মিয়া, নিবাস চন্দ, আব্দুল খায়ের নোমান (শুভ), অমৃত রবিদাস, রাজু রবিদাস প্রমুখ।
সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি ক্লথ স্টোর অ্যান্ড স্ট্যাম্প ভেন্ডার এর সত্বাধিকারী সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, আমি নতুন আঙ্গিকে স্ট্যাম্প ভেন্ডার ব্যবসার পাশাপাশি কাপড়ের ব্যবসা শুরু করেছি। এখানে সকল ধরণের স্ট্যাম্পের পাশাপাশি ছেলে-মেয়েদের পোশাক ছাড়াও ছোট-বড় সব বয়সিদের বিভিন্ন উন্নত মানের পোশাক পাওয়া যাবে। সততা ও নিষ্টার সাথে ব্যবসা পরিচালনায় সকলের আশীর্ব্বাদ ও দোয়া কামনা করেন। এর আগে বুধবার সকালে প্রীতি ক্লথ স্টোর অ্যান্ড স্ট্যাম্প ভেন্ডার এর দোকানে ধর্মীয় রীতি অনুযায়ী শ্রী শ্রী গণেশ পূজা করা হয়। সবশেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।