মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
জাতীয়তাবাদী দলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩রা সেপ্টেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।মৌলভীবাজার জেলা বিএনপি’র সহ সভাপতি আলহাজ্ব এম এ মুকিত এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান(ভিপি মিজান)।বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সিনিয়র সদস্য সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা।
বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু,সাংগঠনিক সম্পাদক মতিন বকস,সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান,পৌর বিএনপি’র আহবায়ক মুজিবুর রহমান মজনু,সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস,জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়ূম কবির,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মাহবুব ইজদানি ইমরান,গাজী মারুপ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহমেদ আহাদ, সহ সভাপতি আবু বক্কর তালুকদার, সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ ,জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল জলিল,সাবেক ছাত্রনেতা এম এ নিশাদ,এডভোকেট নেপুর আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।









