আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে গরিব অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

 বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ও রাজু ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গরিব অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। 
২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সদর উপজেলার  গিয়াসনগর ইউনিয়নের কালিয়ার গাঁও গ্রামে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব  মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুমান আহমদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদ  এর সঞ্চালনায় ঢেউটিন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  সাংবাদিক ফরিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা এডভোকেট ড, আবু তাহের, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক  মোঃ তাজুদুর রহমান , শেখ আব্দুল কাদির কাজল সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগ, মোঃ আব্দুল  হান্নান সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা, রাজু ফাউন্ডেশনের তত্বাবধায়ক মোঃ বাবলু আহমদ, রোমানা আক্তার সিপা, মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা, জাহাঙ্গীর আহমদ, মামুন আহমদ, জয়নাল আহমদ প্রমুখ।