নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ও রাজু ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গরিব অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ার গাঁও গ্রামে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুমান আহমদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদ এর সঞ্চালনায় ঢেউটিন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা এডভোকেট ড, আবু তাহের, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান , শেখ আব্দুল কাদির কাজল সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগ, মোঃ আব্দুল হান্নান সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা, রাজু ফাউন্ডেশনের তত্বাবধায়ক মোঃ বাবলু আহমদ, রোমানা আক্তার সিপা, মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা, জাহাঙ্গীর আহমদ, মামুন আহমদ, জয়নাল আহমদ প্রমুখ।









