শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই প্রাথমিক বিদ্যালয় সম্মুখ থেকে বসন্তপুর সড়ক,,
গোলাপগঞ্জে চার কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তরস্থাপন করলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। রবিবার (৪সেপ্টেম্বর) বিকালে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তরস্থাপন অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি বলেন গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চিন্তাচেতনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এই দেশ একদিন সোনার বাংলায় রূপ নেবে। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবে রূপ দিতে আধুনিক বাংলাদেশের নির্মাতা বঙ্গবন্ধু কন্যা দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি বলেন গ্রাম এখন শহরে রূপ নিচ্ছে। এটা শেখ হাসিনা সরকারের আধুনিক বাংলাদেশ গড়ার বাস্তব প্রতিফলন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নাহিদ আরো বলেন উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্মুখ থেকে বসন্তপুর সড়ক পর্যন্ত এই দুই কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন হলে ওই অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করবে।
ওইদিন দুপুরে উপজেলার ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও সকাল ১০টায় ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের (কলেজ শাখা) এমপিও হওয়ায় প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি






