আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে জরিমানা

০৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি.

           ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর । এই লক্ষে আজ রবিবার (০৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে) মৌলভীবাজার জেলায় সদর উপজেলার শাহ মোস্তফা রোড, শ্রীমঙ্গল রোড, বেরিরপাড় পয়েন্টের বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

         উক্ত অভিযানে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়া, ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা না থাকা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না করা, সেবার মূল্য তালিকার সাথে ভাউচার কপির মিল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শাহ মোস্তফা রোডে অবস্থিত মেসার্স সিফাত মেডিক্যাল ষ্টোরকে ১০ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।        

         সকল ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করা ও সেবার মান উন্নয়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।