আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিকে মা সমাবেশ


মৌলভীবাজার প্রতিনিধি॥ “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রান।”এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি ক্লিনিকে জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৪সেপ্টম্বর) দুপুরে সদর উপজেলার চাদনিঘাট ইউনিয়েনের শ্যামেরকোনা কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের আয়োজনে ও জেলা পলিসিি ফোরামের সহযোগিতায় এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্যামেরকোনা কমিউনিটি ক্লিনিকে সিজি গ্রুপের সভাপতি ও ইউপি সদস্য ফজলুর রহমান এর সভাপতিতে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: বর্নালী দাশ। বিশেষ অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী,জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক পাপ্পু রাজ কর,ডা: জহির আহমদ, সুমি আক্তার,সদর উপজেলার চাদনিঘাট ইউনিয়েনের স্বাস্থ্য সহকারি তমা রানী দাশ,পরিবার কল্যান সহকারি রিপা দাশ,শ্যামেরকোনা কমিউনিটি ক্লিনিকে(সি,এইচ,সি,পি) সুপ্তা রানী দেব,জেলা পলিসি ফোরামের সহ সভাপতি নাজমা বেগম,সদস্য শেখ শামচুজ্জামান সেলিম,সজ্জাদুর রহমান,আনোয়ার হোসেন,নাহিদ আক্তার, এহসানা চৌধুরী মীর ইফসুফ,হোসনে আরা সুইটি, আবু সাইদ, ইফতেকার আহমদ, রিিহন মিয়া, আবুল কালাম প্রমুখ ।
সভা শেষে বিনামূল্যে গর্ভবতী মায়েদের রক্ত পরীক্ষা, হিমগ্লোবিন, প্রসাব পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়া তাদের কমিউনিটি ক্লিনিক থেকে ভিটামিন বি,আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট, অ্যান্টাসিড ট্যাবলেট এবং স্যালাইন প্রদান করা হয় ।