আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩’’

প্রেস বিজ্ঞপ্তি

‘‘বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩’’

সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব হিল্লোল রায় এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ০৩ সেপ্টেম্বর রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় থানা পুলিশের একটি টিম দক্ষিন দুবাগ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় খশিরবন্দ হাতিটিল্লা গ্রামের মৃত হাজী মখদ্দছ আলীর ছেলে শিব্বির আহমেদ (৫৪) এবং খশির পুন্নাগাঁও গ্রামের মখদ্দস আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০)-দ্বয়ের দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় সুনামপুর বাজারে আব্দুল হান্নানের চায়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উত্তর সুনামপুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র সাদিকুর রহমান খান (৪৫) এর নিকট হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।