রাবেয়া সুলতানা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না রিং ও কারেন্ট জাল জব্দ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল। গত ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে রক্তদহ বিলে অবৈধ ভাবে মাছ শিকারের সময় জাল গুলো জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকরা জাল আগুনে পুড়ে ধংস করা হয়েছে। গত সোমবার সকালে আদমদীঘির রক্তদহ বিলে নিষিদ্ধ চায়না রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার করেঅবৈধ ভাবে মাছ শিকার করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল রক্তদহ বিলে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করার সময় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২ হাজার ৫০০ মিটার চায়না রিং জাল ও ক্যারেন্ট জাল জব্দ করেন। এসময় মাছ শিকারিরা পালিয়ে যায়। বিকেলে উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়ে ধংস করা হয়।#









