অদ্য ০৪/০৯/২০২২খ্রিঃ তারিখ ১১.৫০ ঘটিকার সময় দিবাকালীন সিয়েরা-২১ ডিউটি, করাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন বড়গুল সাকিনস্থ রিনা বেগম এর বাড়ীর সামনে টিলার পাদদেশে কতিপয় লোক পাহাড়/টিলার মাটি কাটিতেছে মর্মে সংবাদ প্রাপ্ত হইয়া উল্লেখিত দিবাকালীন সিয়েরা-২১ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া পাহাড়/টিলার মাটি কাটা অবস্থায় আসামী ১। সেলিম আহমদ (৪০), পিতা-আব্দুস ছাত্তার, সাং-দুসকী, আখালিয়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে আটক করা হয়। বিষয়টি তাৎক্ষনিক পরিচালক ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট পরিবেশ অধিদপ্তর, সিলেট কে অবহিত করিলে পরিচালক জনাব মোহাম্মদ এমরান হোসেন, পরিবেশ অধিদপ্তর, সিলেট ঘটনাস্থলে উপস্থিত হইয়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) লংঘনের অপরাধে আসামীকে ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। আসামী বিধি মোতাবেক অর্থদন্ড প্রদান করেন। বিষয়টি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হুদা খান নিশ্চিত করেন।
জালালাবাদ থানা এলাকায় পাহাড় /টিলার মাটি অবৈধভাবে কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ০১ জন কে অর্থদন্ড প্রদান
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ৫, ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ • ১ বার পঠিত






