আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপ্ত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার বিষয়ক তিনদিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জাইকা এর প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের প্রমুখ। এতে ৪০ জন কৃষক/কৃষাণী অংশগ্রহণ করেন।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা পরিষদ এর আয়োজন করে।
তিনদিনব্যাপী প্রশিক্ষণে মাটির স্বাস্থ্যে কি? মাটির স্বাস্থ্যের গুরুত্ব, জৈব সার কি? জৈব সারের গুরুত্ব ও প্রকারভেদ, ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি, ট্রাইকো কম্পোস্ট উৎপাদন প্যাকেটজাতকরণ ও বাজারজাতকরণ বিস্তারিত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের সরেজমিনে মাঠ পরিদর্শন করানো হয়।