আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

চা শ্রমিক, হিজড়া ও বেঁদে সম্প্রদায়ের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

দীপ্ত ডেস্ক ঃ
চা শ্রমিক, হিজড়া জনগোষ্ঠী ও বেঁদে সম্প্রদায়ের মাঝে ড্যানিশ রেড ক্রসের সহযোগিতায় ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী লাক্কাতুড়া চা বাগান, ইউনিট প্রাঙ্গণ ও পীরেরবাজারে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, ড্যানিশ রেড ক্রসের প্রতিনিধি মিস লিয়া, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উপ-পরিচালক মো.  আব্দুস সালাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজীবন সদস্য আহমেদ মানিক, সাংবাদিক আতিকুর রহমান নগরী, যুব রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য মুসাদ্দিক চৌধুরী সুমেল, যুব সদস্য সুমিত অধিকারী, মাজহারুজ্জামান খান, ফজলে রাব্বী শুভ, সুলতান আহমদ, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা, প্রমুখ।