আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

০৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি.

          সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে এবং সঠিক ওজনে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্স এর সহযোগিতায় আজ মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর ২০২২) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজার, সাগরদীঘি রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।                

        উক্ত অভিযানে মাছবাজারে ডিজিটাল মিটারে ওজনে কারচুপি করা, দৃশ্যমান স্থান মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বিক্রয় না করা, বিক্রয় ভাউচার না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুন বাজারে অবস্থিত মনসুর মিয়ার মাছের দোকানকে ১৫ হাজার টাকা, জাবেদ মিয়ার ডিমের দোকানকে ৩ হাজার টাকা, সাগরদীঘি রোডে অবস্থিত মেসার্স ইকো এগ্রিকালচার ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

       সারের পাইকারি ব্যবসায়ীদেরকে সঠিকভাবে এবং সরকারি নির্ধারিত দামে সার বিক্রি করা ও মাছ ব্যবসায়ীদের সঠিক ওজনে মাছ বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে ও সঠিক ওজনে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।