আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে করোনা প্রতিরোধে সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে টাউন হল সভা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধ: ঝ্ুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্তা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এডাব এর সহযোগিতায় এবং সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব এর সঞ্চালনায় সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনোয়ারুল হক, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক জায়েদ হোসেন, ইপিআই কর্মকর্তা মো. আশরাফুল আলম, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাব্বির এলাহী, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ, মো. মোনায়েম খান, স্বাস্থ্য সহকারী অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী, প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডাব প্রতিনিধি রোকসানা আরা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সৃষ্টি সমাজ কল্যান সংস্থার প্রকল্প সমন্বয়কারী এম, সায়েদ আলী, সহকারী প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আজহারুল ইসলাম।
সভায় সৃষ্টি সমাজ কল্যান সংস্থা করোনা প্রতিরোধে জনগণকে সচেতনতার লক্ষ্যে টিকা দেয়ার জন্য লিফলেট বিতরণ ও পথ নাটক, উঠোন বৈঠক, লোকগানসহ বিভিন্নভানে উৎসাহ প্রদান করা হয়। অনুষ্ঠানে যার যার অবস্থান থেকে করোনা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য মতে কমলগঞ্জ উপজেলায় করোনা প্রতিরোধে ১ম ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জন। যা প্রায় ৯৭ ভাগ। ২য় ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ২০ হাজার ১৬২ জন। যা প্রায় ৮৭ ভাগ। ৩য় ডোজ গ্রহণ করেছেন ৬১ হাজার ৫৯৩ জন। ৩য় ডোজ এখন চলমান রয়েছে। অন্যদিকে ৫ থেকে ১১ বছরের শিশুদের ৩৭ হাজার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে রেজিষ্ট্রেশন করা সম্পন্ন হয়েছে। শীঘ্রই টিকা দেয়া কার্যক্রম শুরু হবে।