আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মুফতি মাহবুবুল আলমের সাথে সিলেট জেলা ছাত্র জমিয়তের মতবিনিময় ★


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমীর সাথে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 
০৭ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫ টায় বন্দরবাজারস্থ সিলেট জেলা জমিয়ত কার্যালয়ে শাখা সভাপতি আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা করা হয়। 
প্রধান অতিথি মুফতি মাহবুবুল আলম বলেন, আমরা নিজেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে উজ্জীবিত হয়ে পূর্ণাঙ্গভাবে ব্যক্তিকে গঠন করি, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শিক সমাজ গঠনে এগিয়ে আসি। 
মতবিনিময়ে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক ওয়াহিদুর রহমান, আলীয়া মা. বি. হাফিজ আবুল কাশেম, নির্বাহী সদস্য সিদ্দিক আলম ও সায়েম আহমদ।