আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় এক জন ভিকটিম উদ্ধার

 শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি ঃ র‍্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণীভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভিকটিম মাধবী সিং (১১), পিতা-শ্রী জহনলাল সিং, সাং-বনগ্রাম সিংপাড়া, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ গত ০১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক বিকাল ১৪:০০ ঘটিকায় তার নিজ বাসা থেকে স্কুল ও প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর সে বাড়িতেআসে নি। ঐ দিন মেয়ের অভিভাবক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে করে না পেয়ে ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকালে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে এসে অভিযোগ করে। অভিযোগ আমলে নিয়ে ও তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহরণকারী ও ধর্ষক এবং ভিকটিম এর অবস্থান শনাক্ত করে জানা যায় যে, ভিকটিম মাধবী সিং কে (১১) অভিযুক্ত অপহরণকারী ও ধর্ষক সূর্য রায়, পিতা-শ্রী অনন্ত রায়, সাং-বেজোড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁ তার নিজ বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রাখে এবং নিয়মিত জোরপূর্বক ধর্ষণ করে। তাদের অবস্থানের উপর ভিত্তি করে র‍্যাব-৫, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশন দল ভারপ্রাপ্ত উপ- অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বেবিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ০০:৪৫ ঘটিকায় নওগাঁ জেলার পোরশা থানাধীন সরাইগাছি এলাকা হতে ভিকটিম মাধবী সিংকে (১১) উদ্ধারপূর্বক অভিযুক্ত অপহরণকারী ও ধর্ষক সূর্য রায় (২৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযুক্ত অপহরণকারী ও ধর্ষক এর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মামলাদায়ের করা হয়েছে এবং ভিকটিমকে ধামইরহাট থানা, নওগাঁ কাছে হস্তান্তর করা হয়েছে।