আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে নিরাপদ যানবাহন চাই নিযাচা’র সভাপতি রনি সম্পাদক রাজন


মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
 নিরাপদ যানবাহন চাই (নিযাচা) একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিষ্টার অফ জয়েন স্টক কোম্পানী এন্ড বাংলাদেশ থেকে নিবন্ধন পায় সংগঠনটি ও রেজিষ্ট্রেশন নাম্বার-এস-১৩৭৮১/২০২২। তৃণমূল পর্যায় থেকে সারাদেশে নিরাপদ যানবাহন নিশ্চিত করার জন্য ‘‘নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য’’ এই বার্তা নিয়ে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে কাজ শুরু করে নিযাচা। 
বুধবার (৭ সেপ্টেম্বর) নিযাচা কেন্দ্রীয় অফিস থেকে মৌলভীবাজার জেলা শাখায় নিযাচা কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রুহুল আলম রনি-কে সভাপতি ও রাজন আবেদীন রাজুকে সাধারণ সম্পাদক করে ২৯ বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। 
এছাড়াও, সহ-সভাপতি হাফেজ শেখ মুজাহিদুল ইসলাম, টিপু সুলতান খালেদ, মোঃ জুনেদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক তায়েফ আহমেদ, লাকী খান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নাজমুল, উজ্জ্বল আহমেদ, প্রচার সম্পাদক জামিল আহমেদ, রবিন আহমেদ, অর্থ সম্পাদক সামাদ আহমেদ, দপ্তর সম্পাদক ইমরান আহমেদ ইমন,আইন বিষয়ক সম্পাদক শায়লা আক্তার লিসা, মহিলা বিষয়ক সম্পাদিকা তানজিনা আক্তার রেশমী, কার্যনির্বাহী সদস্য শ.ই সরকার জবলু, জিতু তালুকদার, শাহনেওয়াজ চৌধুরী সুমন, কবি জাবেদ ভুঁইয়া, রাজন আহমেদ,  সদস্যবৃন্দ মোঃ কাসেম আহমেদ, মোনতাহা আক্তার সামছি, মিমি আক্তার তারিন, টিনা দেব প্রিয়া, সুয়েল আহমেদ, পাবেল আহমেদ, ইমরান খান, আলতাব আহমেদ। 
নবনির্বাচিত সভাপতি বলেন,  আমাকে নিযাচা কমিটির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি করে আমার জেলায় কমিটি অনুমোদন দেয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান মিলনকে ধন্যবাদ জানাচ্ছি। পথচারি ও চালকদের মাঝে লিফলেট বিতরণ, মটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ, নতুন শিক্ষিত ড্রাইভার তৈরি করা,সচেতনতা বাড়াতে কর্মশালা, সমাবেশ, প্রচার, প্রশিক্ষণ, লিফলেট, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ডসের মাধ্যমে সচেতনতা তৈরী করা ছাড়াও কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে ফুটওভার ব্রিজ/আন্ডারপাস, জেব্রা ক্রসিং এবং অন্যান্য নিয়ম মানতে পথচারীদের সচেতন করতে মৌলভীবাজার জেলা কমিটি কাজ করে যাবে।