আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি কুদ্দুস,সম্পাদক সোহেল


মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
মৌলভীবাজারের কুলাউড়ায় অনলাইন প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  এতে উত্তরপূর্ব’র কুলাউড়া প্রতিনিধি,সংলাপ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস-কে সভাপতি ও দৈনিক আজকের দর্পনের কুলাউড়া প্রতিনিধি,অনলাই পোর্টাল প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল-কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। 
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুলাউড়া  প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী,  কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক,কেবিসির বার্তা প্রধান আতিকুর রহমান আখই, সাপ্তাহিক কুলাউড়া ডাক’র বড়লেখা প্রতিনিধি শামসুল ইসলাম প্রমুখ।
এসময় সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবিরসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন৷ সভায় প্রয়াত সাংবাদিক চয়ন জামান ও শাকির আহমেদ স্মরণে নিরবতা পালন করা হয়। 
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের কমিটির অনুমোদন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,  সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সহ- সভাপতি সাঈদুল হাসান শিপন, এস আলম সুমন,  সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জাবের, সহ সাধারণ সম্পাদক এম.এ. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আহমেদ ইমন, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কোষাধ্যক্ষ সম্পাদক সুমন আহমেদ, দফতর সম্পাদক শাহবান রশীদ চৌধুরী অনি,  তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম জুয়েল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সুজন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ তালিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকাশ আহমেদ, সদস্য আশিকুল ইসলাম বাবু, হাসান আল রাজু, আজহার মুনিম শাফিন, আবুল কাশেম সুনিম, মাসুদ আহমেদ।
সর্বসম্মতিক্রমে এই কমিটি কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটি হিসাবে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। এই কমিটির কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগীতা প্রদানে জেলা প্রশাসনিক, আইন শৃংখলাবাহিনী,সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতা ও পরামর্শ কামনা করেছেন নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি।