আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে কলেজ শিক্ষক নির্মল দেবনাথের অকাল মৃত্যুতে শোকর‌্যালি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক নির্মল কুমার দেবনাথের অকাল মৃত্যুতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এক শোকর‌্যালি বের হয়। রোববার সকাল ১১টায় শোকাহত সুজা মেমোরিয়াল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে কলেজ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল সহকারে শমশেরনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কলেজ ক্যাম্পাসে শোকর‌্যালি পরবর্তী সভায় বক্তব্য রাখেন সুজা মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক ইসমাইল মিয়া, প্রভাষক শাহাজান মানিক, প্রভাষক মো: আব্দুল আহাদ প্রমুখ।