আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার পৌরসভার হাউজিং কলোনি মহল্লায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার বেলা এগারো ঘটিকার সময় কাওসার নামের একজন মাদক কারবারি কে হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের সদস্যরা। জানা গেছে, ১২ সেপ্টেম্বর রোজ সোমবার বেলা এগারো ঘটিকার সময় সান্তাহার পৌর সভার অন্তর্গত হাউজিং কলোনি পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর থেকে চারটি পুরিয়াতে বিশেষ কায়দায় মোড়ানো দুই গ্রাম হেরোইনসহ উক্ত আসামিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত আসামি কাওসার হাবিব (২৮) নওগাঁ জেলার মহাদেব পুর উপজেলার কলসা পাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘ক’ সার্কেলের পরিদর্শক জনাব ইব্রাহিম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা এগারো ঘটিকার সময় উল্লেখিত স্থানে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামি কাওসারকে দুই গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।