আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে ১ম শ্রেণির ছাত্রী কে বালুবাহী ট্রাকের চাপায় আহতের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে দুটি স্কুলের মানববন্ধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীতে অবৈধ্য বালুবাহী ট্রাকের চাপায় ১ম শ্রেণির ছাত্রী শিশু রুমকি আক্তারকে মারাত্মক আহত করার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ব্যানার নিয়ে রাস্তার দুই পাশে দাড়িয়ে শিশুরা বিভিন্ন দাবীতে শ্লোগান দিতে থাকে।

এদিকে একই দাবীতে গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।

অভিবাকরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে কিছু লোক বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষেত কৃষি রাস্তাঘাট যেমন নষ্ট হচ্ছে তেমনি অবৈধ বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে জানমালের ক্ষয়ক্ষতির আতংকে দিন কাটছে এলাকাবাসীর। এনিয়ে অভিযোগ করার পরও কোন প্রতিকার পাওয়া যায় না। বরং অনেক সময় নাজেহালও হতে হয়। তারা অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন ও বেপরোয়া ট্রাক চলাচল বন্ধের জন্য প্রশাসনের জোরালো পদক্ষেপ কামনা করছেন।

তারা আরো বলেন, ট্রাকের চাপায় মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত পায়ের চিকিৎসা নিয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে অসহায় পরিবারটি গভীর দুঃশ্চিতায় দিন কাটাচ্ছেন। আজ পর্যন্ত শিশুটি বা তার পরিবারের কেউ খোজ নিচ্ছে না।

এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিনাকী দেব নাথ বলেন, এলাকার যত্রতত্র ঘাট বানিয়ে এক শ্রেণি অসাধু বালু ব্যবসায়ীরা দেদারসে বালু তুলছে এবং বেপরোয়া ভাবে ট্রাকে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে যাচ্ছে। প্রশাসনসহ কর্তৃপক্ষকের প্রতি জোর দাবী জানিয়ে তিনি বলেন, চালকসহ দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক। এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বালুবাহী ট্রাকের চলাচল বন্ধ করা হোক।
মানববন্ধনের প্রতি একাত্বতা জানিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিবাকরাও উপস্থিত ছিলেন।