শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি ঃর্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি, ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে অদ্য ১৩ সেপ্টেম্বর২০২২ ইং তারিখ ০০:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন ধলাহার গ্রামে অভিযান পরিচালনা করে ২৬৭ (দুইশত সাতষট্টি) বোতল ফেন্সিডিলসহ পেশাদারমাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ হোসেন (৪০), পিতা-মোঃ আতোয়ার, সাং-ধলাহার, থানা-সদর, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকআইনে মামলা দায়ের করা হয়েছে।









