আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা টিআইবি

সংবাদ বিজ্ঞপ্তি      Òদুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২২Ó এর কার্টুন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে
ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২২: ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২২ এর কার্টুন জমা দেওয়ার সময় ২০ অক্টোবর ২০২২ পর্যন্ত বাড়ানো হয়েছে। টিআইবি আগ্রহী সকল কিশোর ও তরুণদের কাছ থেকে মৌলিক ও সৃজনশীল কার্টুন আহ্বান করছে। ক (১৩-১৮ বছর) ও খ (১৯-২৫ বছর) দুটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এবারের কার্টুন প্রতিযোগিতার বিষয় “দুর্নীতি ও সুশাসন” যাতে প্রতিযোগীর দৃষ্টিতে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার ওপর দুর্নীতির নেতিবাচক প্রভাবসহ দুর্নীতির চিত্র ও প্রতিরোধে করণীয় বিষয়ের প্রতিফলন থাকতে হবে।
প্রতিযোগিতায় প্রতি বিভাগে তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। আগামী ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার এর মধ্যে কার্টুন অবশ্যই টিআইবি কার্যালয়ে পৌঁছাতে হবে। কার্টুন পাঠানোর ঠিকানা- আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মাইডাস সেন্টার (লেভেল-৪), বাড়ি-৫, সড়ক-১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেখুন : https://www.ti-bangladesh.org/cartoon_2022.pdf এবং এই মোবাইল নম্বরে  ০১৭৫৫৫৪৮৪২১ (ছুটির দিন ব্যতীত সকাল ৯টা-৫টা) যোগাযোগ করা যাবে।