আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল থেকে চুরি হওয়া ভিক্ষুক কোহিনুনের শিশু ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেতে চুরি হওয়া ভিক্ষুক কোহিনুর বেগমের শিশু সন্তান কে চুরি হওয়ার ৩ দিনের মাথায় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশু সন্তান চুরির সাথে জড়িত চোরচক্রের নারী-পুরুষসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন চোরচক্রের সদস্য শিমুল হোসেন (২৭) ও তার স্ত্রী ইয়াসমিন বেগম (২৪)। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার শাহপুর গ্রামে।

পুলিশ জানান, গত শনিবার (১০ সেপ্টেম্বর) শনিবার দিন দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালীঘাট রোড এলাকা থেকে ভিক্ষুক কোনিনুর বেগমের কোল থেকে তিন মাসের শিশুকে আদর করার নামে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। শিশুটির মা তার স্বামী শহিদ আলীকে নিয়ে ভিক্ষাভিত্তি করেন। তিনি শ্রীমঙ্গল কালীঘাট রোডের শাহেনা আক্তারের বাসার ভাড়া বাসায় থাকেন।
শিশুটি চুরি হয়ে গেলে তিনি শ্রীমঙ্গল থানায় শিমুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি আমলে নিয়ে শ্রীমঙ্গল থানা এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
এসময় শিশু চুরির সাথে জড়িত শিমুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
শ্রমিঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর জানান, আটককৃতরা অসহায় গরীব শিশুটি’র মায়ের সাথে সুসর্ম্পক থাকার সুযোগে এ ঘটনা ঘটিয়েছে।