রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির বশিপুর গ্রামে বসতবাড়িতে ভয়াবহঅগ্নিকান্ডে শামিমা বেগম নামের এক গৃহবধু ঘুমন্ত অবস্থায় পুড়ে নিহতের স্বামী ফল ব্যবসায়ী আজাদুল ইসলাম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদরের পলি মঙ্গলপুর গ্রামে তার মেয়ে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজাদুল ইসলাম বশিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। এদিকে অগ্নিদগ্ধে নিহত শামিমা বেগমের ভাই উপজেলা চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম বাপিহারপাড়ার আজিজার রহমান বাদি হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত ২৭ জুলাই বুধবার রাতে আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের ফল ব্যবসায়ী আজাদুল ইসলাম ও তার স্ত্রী শামিমা বেগম খাবার পর স্বামী স্ত্রী এক ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওইবসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে গৃহবধু শামিমা বেগম পুড়ে মারা যায়। একই ঘরে শায়িত তার স্বামী আজাদুল ইসলাম ওই রাত থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। পুলিশ নিখোঁজ আজাদুল ইসলামকে খুঁজে বের করতে নানা ভাবে তৎপরতা চালায়। অবশেষে ১৫ সেপ্টেম্বরবৃহস্পতিবার বিকেলে তার মেয়ে বাড়ি নওগাঁ সদরের পলি মঙ্গলপুর থেকে তাকে গ্রেফতার করেন। ওইমামলায় আজাদুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জরেজাউল করিম জানান।
বগুড়া সান্তাহারে আগুনে পুড়ে নিহত গৃহবধুর স্বামী গ্রেফতার
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ১৫, ২০২২, ১০:০৬ অপরাহ্ণ • ২ বার পঠিত






