আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

Congratulations
প্রেস বিজ্ঞপ্তি
সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

“একটাই পৃথিবী, আসুন পৃথিবী রক্ষা করি” স্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয় রক্ষায় জনসচেতনতা তৈরি করছে। উন্নত রাষ্ট্রগুলো অতিরিক্ত কার্বন নিঃসরণ করছে যার ফলে দিন দিন পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। ওজোন স্তর ধ্বংসের ফলে আবহাওয়ার লক্ষ্যণীয় পরিবর্তন হয়েছে। উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সব থেকে ঝুঁকিতে রয়েছে। পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে জনমত তৈরি ও আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে গত ১৩ সেপ্টেম্বর পরিচালনা পরিষদের মিটিং অনুষ্ঠিত হয়। বিদেশ ও দেশের জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমকে বেগবান করতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। কাজের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার ফলে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ জনকে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা হলেন সবুজ আন্দোলন প্রবাসী পরিষদের আহবায়ক আমেরিকা প্রবাসী এম তফাজ্জল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক (সার্বিক) গাজীপুর জেলার আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ লেহাজ উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা বিভাগ) ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশকে অর্থ সম্পাদক, মৌলভীবাজার জেলার আহবায়ক সালেহ আহমদ সেলিমকে সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), ফেনী জেলা শাখার উপদেষ্টা জাফর আহমেদ রাজুকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোঃ নুরুল কবিরকে সহ—সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ), সাভার থানার সভাপতি কাজী রেজাউল করিম বিপ্লবকে সহ—সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), সবুজ আন্দোলন নারী পরিষদের সদস্য সালমা আক্তার শান্তাকে সহ—অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, সংগঠনের গঠনতন্ত্রের আলোকে সকলের পরামর্শের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন যারা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হলেন বিগত দিনগুলোতে প্রত্যেকেই নিজ নিজ এলাকায় নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছেন। আশা করি কেন্দ্র কমিটিতে অন্তর্ভুক্তির ফলে প্রত্যেকের কাজের গতি আরো ত্বরান্বিত হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনমত তৈরি ও দেশের পরিবেশ বিপর্যয় রোধে জনগণকে সাথে নিয়ে নিজ নিজ জেলা ও উপজেলাকে সবুজায়ন বেষ্টিত জনপথ হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবেন। আগামী প্রজন্মের নিরাপদ পৃথিবী গড়তে আন্দোলন অব্যাহত থাকবে।

পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল বলেন, আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায় ও কার্বন নিঃসরণ কমাতে জনসচেতনতা তৈরিতে আমরা কাজ করছি। মানুষের বসবাস করার জন্য একটি মাত্র পৃথিবী নামক গ্রহ রয়েছে। মানুষের উচ্চাভিলাসী স্বপ্ন ও পরিবেশের সাথে অমানবিক আচরণের ফলে পৃথিবী আজ ধ্বংসের মুখে উপনীত হয়েছে। তাই আমাদের সকলের উচিত পৃথিবীকে রক্ষার জন্য কাজ করা। কেন্দ্র কমিটিতে আজকে যারা অন্তর্ভুক্ত হলেন প্রত্যেকের জন্য শুভকামনা রইলো।

পরিচালনা পরিষদের অন্যান্য পরিচালকের পক্ষ থেকে নতুন ৮ জনকে শুভেচ্ছা জানানো হয়।