আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল শহরকে আধুনিক শহর হিসেবে গড়তে স্টেকহোল্ডারদের সাথে কাজ করার আহ্বান —–ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন ও শহর ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৫সেপ্টেম্বর) সকালে শহরের পৌরসভাস্থ মহসিন অটিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।

মৌলভীবাজার পুলিশ সুপার মো. জাকারিয়ার এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় এতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মহসিন মিয়া মধু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী পুলিশ সুপার শহীদুর হক মুন্সী ও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. হরিপদ রায় প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ ও সদ্য পদন্নোতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার শামীম অর রশীদ তালুকদার। এসময় আরো বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ^জ্যোতি চৌধূরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন গবেষণার প্রাপ্ত অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরে বলেন, স্রষ্টা শ্রীমঙ্গল উপজেলাকে নৈসর্গিক সৌন্দর্যতা দিয়ে তার সুনিপুন হাতের ছোঁয়ায় সাজিয়েছেন। এ উপজেলায় দেশের অধিকাংশ চা বাগান অবস্থিত।
তিনি বলেন, শহর ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ পাট। এ বিষয়টি তিনটি ই দ্বারা নিহিত। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক এডুকেশন, ট্রাফিক ইনফোর্সমেন্ট। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হল যেমন, পৌর সভা, এলজিআরডি, রোডস এন্ড হাইওয়ে, জেলা পরিষদ তারা সুন্দর সুন্দর রাস্তা ঘাট ও অবকাঠামো তৈরি করে সুন্দর পরিবেশ করে দিবে।
ট্রাফিক ইনফোর্সমেন্ট এর দায়িত্ব হল যানবাহন নিয়ন্ত্রণ, হকার ও ফুটপাত দখল মুক্ত রেখে পথচারিদের নির্বিঘ্নে চলাচল রাখতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ট্রাফিক এডুকেশন এল মানুষ কি ফুটপাত দিয়ে হাঁটবে না রাস্তার মধ্য দিয়ে হাঁটবে, গাড়ী কি নির্দিষ্ট জায়গায় পার্কিং করবে না কি রাস্তার মাঝখানে পার্কিং করবে এই মোটিভেশন করা ট্রাফিক এডুকেশনে পড়ে।
এসময় তিনি শ্রীমঙ্গল শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলার জন্য সব স্টেকহোল্ডারদের এক সাথে কাজ করার আহ্বান জানান।