আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাবেয়া সুলতানা , (বগুড়া) প্রতিনিধি ঃ
 
বগুড়া র‍্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুড়িগ্রাম হইতে নাটোর অভিমুখে মোটরসাইকেল যোগে ০৪ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল হেফাজতে রাখিয়া বহন করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সময় ১৩.৫০ ঘটিকায় বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন কুস্তা গ্রামস্থ মোঃ আজিজুল হক (৪০) এর বসতবাড়ির উঠানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-মুন্সিপাড়া, ২। মোঃ ইমরান হাসান (২৭), পিতা- মৃত আঃ সামাদ, সাং-খলিলগঞ্জ, ৩। মোঃ তাহাজুল ইসলাম (৩২), পিতা-মোঃ হায়দার আলী, সাং-আলমপাড়া, এবং ৪। মোঃ রবিউল ইসলাম (২৯), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- প্রতাপ বৈরাগীপাড়া সকলের থানা-কুড়িগ্রাম সদর, জেলা- কুড়িগ্রাম’দেরকে সর্বমোট=১৫ কেজি গাঁজা ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ, ০২ টি মোটরসাইকেল, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।  এ বিষয়ে বগুড়া র‍্যাব–১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।