রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার সদর উপজেলার ইকরকুড়ি গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে আনারুল হক আনন্দ (৫৮) এবং আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মোঃ সেলিমের ছেলে মমিদুল ইসলাম (৩৩)। শনিবার দুপুরে তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার রক্তদহ বিলের বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় দমদমা রাস্তার উপরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি করেআনারুল হক আনন্দের কাছে থাকা বাজারের ব্যাগের ভিতর বিশেষ কায়দায় মোড়ানো ১কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।









