আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভয়েস অব মৌলভীবাজারের আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
সামাজিক সংগঠন ভয়েস অব মৌলভীবাজার এর কেন্দ্রীয় কমিটির সদস্য লন্ডন প্রবাসি সমাজসেবক মোহাম্মদ মুজিব মিয়া বাংলাদেশে আগমন উপলক্ষ্যে ভয়েস অব মৌলভীবাজার বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টম্বর) ৮টায় শহরের এম সাইফুর রহমান সড়কের একটি অভিজাত হোটেল হলরুমে বাংলাদেশ কমিটির সাথে এ সৌজন্য স্বাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহসভাপতি আব্দুল ওয়াহাব পান্না এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন, লন্ডনস্থ কেন্দ্রীয় কমিটির সদস্য লন্ডন প্রবাসি সমাজসেবক মোহাম্মদ মুজিব মিয়া, মোঃ সাইফুর রহমান বাবুল, ভয়েস অব মৌলভীবাজার বাংলাদেশ কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুর রকিব সাবু,সাধারন সম্পাদক বকশী মিছবাহুর রহমান, সিনিয়র নিবার্হী সদস্য খালেদ চৌধুরী, সহ- সাধারণ সম্পাদক মিলাদ তালুকদার, অর্থ সম্পাদক অজয় সেন, দপ্তর সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল।

এ সময় ভয়েস অব মৌলভীবাজার বাংলাদেশ কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ভয়েস অব মৌলভীবাজারের বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায় আরো বেগবান করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।