আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে কমলগঞ্জে রবীন্দ্র সংগীত সন্ধ্যা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে “রবীন্দ্র সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রবাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ললিতকলা একাডেমির উপ-পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানের শুরুতে একাডেমির শিশু শিল্পীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত প্রশিক্ষক সুতপা সিংহার পরিবেশনায় রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। এরপরেই আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে লাভলী সিনহ্া একের পর এক রবীন্দ্র সংগীত ও গানের ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন। স্বতন্ত্র শৈলী, গানের স্পষ্ট উচ্চারণ ও বাদ্যযন্ত্রের সঙ্গে কণ্ঠের অপূর্ব সমন্বয়ে লাভলী সিনহ্া দর্শকদের প্রসংশা কুড়িয়েছেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী, বিশিষ্ট সাহিত্যক লেখক ও গবেষক অধ্যাপক ড. রণজিৎ সিংহ, লেখক-গবেষক আহমেদ সিরাজ, ব্যাংকার মো. সালাহউদ্দিন, শ্রীমঙ্গল ফিনলে কোম্পানির ব্যবস্থাপক বিকাশ সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাংবাদিক শাহীন আহমেদ, আহমেদুজ্জামান আলম, নির্মল এস পলাশ, সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।