কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ৬ জন ও ওয়ারেন্ট ভুক্ত ২ জনসহ মোট ৮জন আসামিকে আটক করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, অর্থ ও ঋণ মামলায় পৌর এলাকার শ্রীনাথপুর এলাকার আবুল কাশেম, রুবেল মিয়া, জোৎস্না বেগম, আদমপুর ইউনিয়নের জালালপুর এলাকার জমশেদ এলাহী। এক বছরের সাজা প্রাপ্ত আসামি রহমত আলী, মিন্টু পাল, ও ওয়ারেন্ট ভুক্ত কুদরত আলী ও রহমত আলী।
পুলিশ সুত্রে জানা যায়, কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অর্থ ঋণ মামলার সাজা প্রাপ্ত ৪ জন আসামি ও ওয়ারেন্ট ভুক্ত ২জনসহ মোট ৮জন আসামিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন আসামি পলাতক ছিলেন।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হারুন অর রশীদ চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জে যুবদলের পরিচিতি সভা ও ইউনিয়ন কমিটি ঘোষনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের পরিচিতি সভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গত শনিবার (১৭সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার উজিরপুর কাজ্বী বাড়ি প্রাঙ্গনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুমুর রহমান মামুনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর। সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কয়েস আহমদ, আব্দুল আহাদ, ইজ্জাদুর রহমান, পলাশ চৌধুরী, গোলাম রাব্বী, আহনাছ তরফদার ইমন, সৈয়দ তারেক আহমেদ, উপজেলা যুবদলের সদস্য মেহেদী হাসান জুয়েল, মোশারফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, মাধবপুর, শমশেরনগর, পতনঊষার ও কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।









