আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে পুলিশের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের হল রুমে বগুড়া জেলা পুলিশের আয়োজনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য অফিসার শিপন আলী, থানার উপ-পরিদর্শক নাজমুল হক মৃধা, ইউপি সদস্য মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম, কুন্দগ্রাম বড় মসজিদের ইমাম ইদ্রিস আলী, হিন্দু সম্প্রাদায়ের প্রতিনিধি শ্যামল চন্দ্র পাল, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, ছাত্রলীগ নেতা রাসেলসহ কুন্দগ্রাম ইউপির সকল সদস্যবৃন্দ। এসময় প্রধান অতিথি ওসি রেজাউল করিম রেজা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সকল ধর্মের লোকেরা সামাজিক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে এক জায়গায় বসবাস করবে। সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে।