আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

হয়রানির শিকারের অভিযোগ মসলা ব্যবসায়ী আঙ্গুর মিয়ার

 

মৌলভীবাজার সংবাদদাতা::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সামাজিক হেয় প্রতিপন্ন ও আর্থিক ক্ষতিগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল আমার নামে উল্টাপাল্টা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মসলা ব্যবসায়ী আঙ্গুর মিয়া। 
গনমাধ্যমের কাছে পাঠানো এক ভিডিও বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, আমি বেশ কিছুদিন ধরেই শ্রীমঙ্গলের বাহিরে রয়েছি আমার ব্যবসায়ীক ও পারিবারিক নানান কারণে। আর এই সুযোগে একটি কুচক্রী মহল আমার অনুপস্থিতিতে আমার মসলার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বানোয়াট নাটক কারসাজি করে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে সামাজিক হেয় প্রতিপন্ন ও আর্থিক ক্ষতিগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল আমার নামে উল্টাপাল্টা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমি উক্ত বিষয়ে আপনাদের সংবাদ মাধ্যমে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই বিষয়ে সুস্পষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার দাবি করছি।