রাজনগর উপজেলা পরিষদের আগামী নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ খায়রুল ইসলামের সমর্থনে ১৮ সেপ্টেম্বর ২০২২ইং রবিবার প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে এক জনসমাবেশ অনুস্টিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী লকুছ মিয়ার পরিচালনায় অনুষ্টিত সমাবেশে ফ্রান্স এর রাজধানী প্যারিসে বসবাসরত রাজনগর উপজেলার প্রবাসীরা অংশ গ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন সোকেল আহমদ, লেবু মিয়া, মশাহিদ মিয়া, রায়হান মিয়া, আব্দুল হাকিম, সোহেল, সুমন, রৌফ, আক্কাছ এবং সুমন আহমেদ সিদ্দীকী প্রমুখ। বক্তারা আগামী উপজেলা নির্বাচনে খায়রুল ইসলামকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খায়রুল ইসলাম ফ্রান্স প্রবাসী সর্বস্তরের রাজনগর উপজেলাবাসীর কাছে দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।






