আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে রুই মাছের পোনা অবমুক্ত করণ


 রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ   বগুড়া জেলার আদমদিঘী উপজেলার পাঁচটি জলাশয়ে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় দুইশত সত্তর কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, আজ ২২ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার পাঁচটি জলাশয় সর্বমোট ২৭০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জলাশয় গুলো হলো দেওয়ানদীঘি আদর্শগ্রাম পুকুর, সু-পুকুর আশ্রয়ণ, বিনাহালী আদর্শগ্রাম পুকুর, তিলোচ আদর্শগ্রাম পুকুর এবং আদমদীঘি সদর থানার জেলা পরিষদ ডাকবাংলো পুকুর। পোনামাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। উক্ত কর্মসূচিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সুজয় পাল, কৃষি কর্মকর্তা জনাব মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাঃ আমিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আব্দুস সালাম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, মৎস্যজীবী, সুফলভোগী, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।