প্রেস বিজ্ঞপ্তিনওগাঁয় অনলাইন অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ৩ জন সাইবার অপরাধী গ্রেফতারনওগাঁ প্রতিনিধি ঃ অদ্য ২২ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ ০৩:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতের্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এরনেতৃত্বে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ০৬নং ওয়ার্ডস্থ দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে (ক) স্মার্টফোন- ১৪ টি (খ)সীম- ০৫ টি, (গ) ল্যাপটপ- ০২ টি, (ঘ) মাউস- ০৫ টি, (ঙ) কী-বোর্ড-০৫ টি, (চ) ক্যাবল- ১৫ টি, (ছ) ব্যাংক চেক – ০১ টি, (জ) ষ্ট্যাম্প -০১ টি, (ঝ) নগদ অর্থ-৫৮০/-, (ঞ) পাওয়ার ব্যাংক- ০১ টি সহ সাইবার অপরাধী আসামী ১। মোঃ আতা রাব্বী(২০),পিতাঃ-মোঃ সাইদুল ইসলাম,সাং-বাবনাবাজ, থানা-পত্নীতলা, ২। মোঃরাসেল হোসেন(২১, পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-গসাইপুর, থানা-মহাদেবপুর,উভয়জেলা-নওগাঁ, ৩। শ্রী মিঠুন কর্মকার(৩০), পিতা-শ্রী হরিদাস কর্মকার, সাং-খানপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীগণ ডিজিটাল মাধ্যম সহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটালডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশীদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশিকমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতো। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সাথে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এর মাধ্যমে বাংলাদেশসরকারকে কর ফঁাকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০/৩৫ ধারায়” মামলা দায়ের করা হয়েছে।









