আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে “সনাতন চেতনা আন্দোলন, কমলগঞ্জ” এর আয়োজনে অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র করা হয়। গত শুক্রবার বিকেলে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতন চেতনা আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুকী রঞ্জন ধর।
সনাতন চেতনা আন্দোলন, কমলগঞ্জ এর সভাপতি প্রধান শিক্ষক কালিপদ দেবনাথের সভাপতিত্বে ও দিলীপ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ীর সভাপতি শংকর লাল সাহা, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সনাতন চেতনা আন্দোলন কমলগঞ্জ এর যুগ্ম সম্পাদক গঙ্গেশ দেবনাথ, হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. অসীম চৌধুরী, মানবাধিকার কর্মী নেপাল শীল, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ পাল, শিক্ষক হরিধন সূত্রধর, প্রতাপ শব্দকর প্রমুখ। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।