আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জের ঘরে ঘরে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব


রাকেল আনছারী,  কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : কমলগঞ্জের ঘরে ঘরে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দুই তিন মাসের শিশু থেকে সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন এ রোগে। উপজেলার প্রতিটি গ্রামেই ছড়িয়ে পড়েছে এ রোগ। চা বাগান এলাকায় এ রোগে আক্রান্তের সংখ্যা বেশি। হঠাৎ করে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আতঙ্কিত আক্রান্ত পরিবার। ঘরে ঘরে চোখ ওঠা রোগী বাড়ায় চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সতর্কতার পরামর্শ দিচ্ছেন।চিকিৎসা বিজ্ঞানের ভাষায়- এ রোগকে কনজাংটিভাইটিস বা কনজাংটিভার বললেও সাধারণ মানুষের কাছে এটা  চোখ ওঠা নামেই পরিচিত। রোগটি ছোঁয়াচে হওয়ায় একজনের কাছ থেকে অন্যজনের কাছে দ্রুত ছড়াচ্ছে। হাটবাজারে অধিকাংশ চোখ ওঠা রোগীর দেখা মিলছে। চোখ ওঠা রোগ থেকে বাঁচতে অনেককে চোখে কালো চশমা ব্যবহার করতে দেখা গেছে।গত কয়কদিন ধরে কমলগঞ্জ উপজেলার হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, ফার্মেসি এবং পল্লী চিকিৎসকের কাছে চোখ ওঠা রোগীর বেশ ভিড় লক্ষ্য করা গেছে।আক্রান্তরা চোখে কালো চশমা ব্যবহারের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। কমলগঞ্জে চোখ ওঠা রোগের প্রকোপ দেখা দেওয়ায় উপজেলার বিভিন্ন ফার্মেসিতে চোখের ড্রপের চাহিদা বেড়েছে। মাধবপুর বাজারের ফার্মেসি মালিক রাম সিং জানান- গত কয়েকদিন ধরে তার ফার্মেসিতে প্রচুর চোখ ওঠা রোগী ভিড় করছেন। আক্রান্তের অধিকাংশ চা শ্রমিক। আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন।শমশেরনগরের সিপন মিয়া বলেন, গত দু’দিন ধরে তিনি চোখ ওঠা রোগে আক্রান্ত। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন তিনি। ভানুগাছ বাজার চৌমুনার করিম মিয়া বলেন, চোখ উঠার পর চোখে কালো চশমা ব্যবহারের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে তিনি কিছুটা সুস্থবোধ করছেন।কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম ভূঁইয়া জানান, এটি একটি ছোঁয়াচে রোগ। এতে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে। চোখ উঠা নিয়ে বাইরে ঘুরাঘুরি করা যাবে না। তাহলে আক্রান্তের সংখ্যা আরও ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।  চোখ উঠা রোগী ২/৩ দিনের মধ্যে সুস্থ্য না হলে উদ্বিগ্ন না হয়ে চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।