আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কুলাউড়ার মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন


কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির নির্বাচন ২১ সেপ্টেম্বর বুধবার সম্পন্ন হয়েছে।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রদান করেন। কলেজ শাখায় ১৩১ জন ভোটারের মধ্যে ১০৫ জন ভোটার এবং মাধ্যমিক শাখায় ৬১১ জন ভোটারের মধ্যে ২৯৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
কলেজ শাখায় তিন জন প্রার্থীর মধ্যে মো: ছলিম উল্লাহ ৬২ ও আব্দুল কাইয়ুম বারিক ৫২ ভোট পেয়ে নির্বাচিত হোন। অপর প্রার্থী রজব আলী পান ৪৫ ভোট।
মাধ্যমিক শাখায় আব্দুর নুর চৌধুরী ২৪২ ও মো: সফাতুল ইসলাম ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হোন। অপর প্রার্থী মো: আব্দুল করিম পান ৮৮ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হোন শেফালী বেগম।
নির্বাচনে প্রিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার।সহকারী প্রিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার মো: সফিকুল হক।সার্বিক সহযোগিতায় ছিলেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো: ফয়জুর রহমান।