আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়, হীড বাংলাদেশ এর লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নদীকে দখলমুক্ত ও দুষণমুক্ত রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।