আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকার অধিদপ্তরের জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

   প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকার অধিদপ্তরের জরিমানা

সেপ্টেম্বর ২৫, ২০২২ খ্রি.

          নিয়ম বহির্ভূত প্রসাধনী বিক্রয় বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (২৫ সেপ্টেম্বর ২০২২) মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রোড, শ্রীমঙ্গল রোড, শমসেরনগর বাজারসহ বিভিন্ন জায়গায় প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিদেশী প্রসাধনীতে নিজেরা মূল্য লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, প্যাকেটজাত প্রসাধনী গাঁয়ে tk লেখে সিরিয়াল নম্বর বলে প্রতারিত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ রোডে অবস্থিত সিকদার ডিপাটমেন্টাল ষ্টোরকে ১০ হাজার টাকা, শমসেরনগর বাজারে অবস্থিত জিহাদ ফ্যাশনকে ৮ হাজার টাকা, মা কসমেট্রিক্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

      আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।