আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ খ্রিঃ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ২৫/০৯/২০২২খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায়
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে  সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জুবায়েদুর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), জনাব মোঃ তোফায়েল আহমদ উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন), জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), জনাব  মোঃ আজবাহার আলী শেখ পিপিএম  উপ-পুলিশ কমিশনার(উত্তর),সিআইডি সিলেটের পুলিশ সুপার জনাব সুজ্ঞান চাকমা, জনাব ইমাম মোহাম্মদ শাদিদ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), জনাব মোঃ আব্দুল ওয়াহাব উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি), স্বামী চন্দ্রনাথানন্দ সম্পাদক শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন সিলেট, সুব্রত দেব সভাপতি মহানগর পূজা উদযাপন পরিষদ, গোপিকা ‍শ্যাম ভারপ্রাপ্ত সভাপতি মহানগর পূজা উদযাপন কমিটি,  এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা সহ-সভাপতি পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি,  রজতকান্তি গুপ্ত সাধারণ সম্পাদক মহানগর পূজা উদযাপন পরিষদ, এডভোকেট রঞ্জন ঘোষ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় পূজা কমিটি সিলেট, মলয় পুরকায়স্থ সাংগঠনিক সম্পাদক সিলেট হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ, প্রদীপ কুমার দেব সাধারণ সম্পাদক সিলেট হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সহ সিলেট মহানগরের সকল থানার  বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি,  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি, Rab-9 এর প্রতিনিধি, সিভিল সার্জন এর প্রতিনিধি সহ সিলেট মেট্টোপলিটন পুলিশের অন্যন্যা উর্দ্ধতন কর্মকর্তা, সকল থানার সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/হ্যাজাক লাইট এর ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা করা হয়। বিদ্যুৎ নিশ্চিত কল্পে বিদ্যুৎ বিভাগের প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করা হয়। যে কোন ধরণের গুজবের বিষয়ে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার(০১৩২০০৬৯৯৯৮/০১৩২০০৬৯৯৯৯) বা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার জন্য সকলকে অবহিত করা হয়। তাছাড়া সন্ধা ০৬.০০ ঘটিকার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করা ও দুর্গাপূজার কার্যক্রম চলাকালে আযান ও নামাজের সময় বাদ্যযন্ত্র না বাজানোর বিষয়ে সকলে একমত পোষণ করেন। উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয় বলেন-সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্চিদ্র নিরাপত্তায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপনের জন্য সিলেট মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।