আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে খুন হওয়া কিশােরের পরিচয় জানতে চায় সিআইডি

সংশােধনী নিউজ

প্রায় দড়ে বছর আগে খুন হওয়া এক কিশােরের পরিচয় জানতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই সময়ের মধ্যে কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। ফলে তদন্তে অনেকটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
গত বছরের ২৩ জানুয়ারি সিলেট শাহপরাণ থানা এলাকার উত্তর দলইপাড়া গ্রামের একটি বাগান থেকে ওই কিশােরের (১৫) লাশ উদ্ধার করে পুলিশ।
ওই এলাকার মােখলেছুর রহমানের বাগানের কেয়ারটেকার ফয়েজ আহমদ শহপরাণ থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, ২৩ জানুয়ারি খবর পেয়ে পুলিশ কিশােরের লাশটি উদ্ধার করে। এসময় তার শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। তার ধারণা, ছেলেটিকে কেউ হত্যা করে তাদের বাগানে লাশ ফেলে যায়। পরবর্তিতে মামলাটি থানা থেকে সিআইডিতে স্থানান্তর করা হয়। বর্তমানে মামলাটি ইন্সপেক্টর শামসুল হাবীব তদন্ত করছেন। তিনি বলেন, ছেলেটির ছবি দিয়ে বিভিন্ন ভাবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এখনাে তার পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় পাওয়া গেলে এর তদন্ত কার্যক্রমের গতি বৃদ্ধি ও স্বজনদের কাছ থেকে কােনাে ক্লু পাওয়া যেতাে।