আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ১৭৮ (একশত আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোটর সাইকেল উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটকঃ

গত ২৩/০৯/২০২২খ্রিঃ তারিখ এএসআই(নিরস্ত্র) বেলাল হোসাইন জালালাবাদ থানার জিডি নং-১০৯৪, তারিখ-২৩/০৯/২০২২খ্রিঃ মূলে সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানা এলাকায় রাত্রীকালীন স্পেশাল-২২ ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় অত্র জালালাবাদ থানাধীন মোল্লারগাঁও সাকিনস্থ পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে একটি কালো রংয়ের পালসার মোটর সাইকেল যোগে তিনজন ব্যক্তি দ্রুত গতিতে ঘটনাস্থলের দিকে আসতে দেখিয়া তাদের সন্দেহজনক হওয়ায় মোটর সাইকেল থামানোর জন্য সিগন্যাল দেন। মোটর সাইকেল আরোহীগণ সিগন্যাল অমান্য করিয়া দ্রুত গতিতে যাওয়ার সময় তাদের মোটর সাইকেল সহ ১। মোহাম্মদ আলী (২৪), পিতা-মৃত হাজী ছামাদ আলী, সাং-বলাউরা (ছুনুপাড়া), থানা-জালালাবাদ, জেলা-সিলেট, মোবাঃ ০১৭২৭-৭৮৫৫৩২, ২। মোঃ হারুন অর রশীদ (২৬), পিতা-মোঃ আয়ুব আলী, সাং-শালদব, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, বর্তমানে-চৌকিদেখী, তরঙ্গ ১৮/২, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। শ্রী বিপ্লব দাস (২৫), পিতা-দেবেন্দ্র দাস দেবী, সাং-জাতুয়া, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-লোহারপাড়া, বাসা নং-৪৭ (শাহিন স্কুলের বিপরীত পাশে), থানা-কোতয়ালী, জেলা-সিলেট, গণদের আটক করিয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশী করিয়া আসামী মোহাম্মদ আলী (২৪) এর হেফাজত হইতে একটি বেনসন সিগারেটের প্যাকেটে রক্ষিত ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পালসার মোটর সাইকেল যাহার রেজিঃ নং-সিলেট মেট্রো-ল-১২-২৫৯৯ এবং পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মতে আসামী মোহাম্মদ আলী (২৪) এর বসত ঘরে তল্লাশী করিয়া তাহার শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতর হইতে বাহির করিয়া দেওয়া মতে ১৭৩ (একশত তিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট ১৭৮ (একশত আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান-৫৩,৪০০(তিপ্পান্ন হাজার চারশত) টাকা উদ্ধার পূর্বক এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান ইং২৪/০৯/২০২২খ্রিঃ তারিখ জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এএসআই(নিঃ)/বেলাল হোসাইন বাদী হইয়া আটক ০৩ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-১৯, তাং-২৪/০৯/২০২২খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০ (ক)/৩৮/৪১ রুজু করা হয়। আটক আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।